বড়াদম সুরবালা স্মৃতি বিদ্যাপীঠ
BARADOM SURABALA SMRITY BIDYAPITH

ঠিকানাঃ গোলাছড়ি, ১০৭ নং বড়াদম মৌজা, ২নং মগবান, রাঙ্গামাটি সদর উপজেলা

ইআইআইএন নাম্বারঃ ১০৭৮০১,

সভাপতির বাণী

অরুন জ্যোতি চাকমা

বড়াদম সুরবালা স্মৃতি বিদ্যাপীঠ রাঙ্গামাটি পার্বত্য জেলার অন্তর্গত রাঙ্গামাটি সদর উপজেলাধীন ২নং মগবান ইউনিয়নের ১০৭নং বড়াদম মৌজার গোলাছড়ি গ্রামে অবস্থিত। বিদ্যালয়টি ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত এবং ১৯৭৪ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভগ্নিপতি আব্দুর রব সেরনিয়াবাত পরিদর্শন করেন। 1974 সাল থেকে একাডেমিক স্বীকৃতিপ্রাপ্ত বিদ্যালয়টি পাহাড়ী ও দুর্গম এলাকায় অবস্থিত হলেও অত্র ইউনিয়নে একমাত্র মাধ্যমিক বিদ্যালয় হওয়ায় মাধ্যমিক শিক্ষা বিস্তারে অত্র এলাকায় বিরাট ভূমিকা রেখে যাচ্ছে। বিদ্যালয়টি বর্তমানে ৫০বছরের কাছাকাছি। দুর্গম পাহাড়ী অঞ্চল ও বিদ্যালয়ে আসা শিক্ষার্থীদের যাতায়াত ব্যবস্থা অধিকাংশ নদী পথ হওয়ায় অনেক চ্যালেঞ্জ নিয়ে অত্র বিদ্যালয়ে শিক্ষার্থীদের আসতে হয়। তবে বিদ্যালয়ের পরিবেশ অত্যন্ত মনোরম। ভবিষ্যতে সদাশয় সরকার,জনপ্রতিনিধি ও যথাযথ কতৃপক্ষের সুনজর প্রয়োজন বলে মনে করি। পরিশেষে বিদ্যালয়টির ভবিষ্যৎ মঙ্গল কামনা করছি।

 

অরুন জ্যোতি চাকমা

সভাপতি

বড়াদম সুরবালা স্মৃতি বিদ্যাপীঠ

রাঙ্গামাটি সদর,রাঙ্গামাটি।